জার্মানিতে Freiwillige / Volunteer Visa মূলত এমন তরুণ–তরুণীদের জন্য, যারা পড়াশোনা বা কাজের পাশাপাশি/পরে কিছু সময় স্বেচ্ছাসেবী (volunteer) কাজ করতে চান। এই ভিসার আওতায় সবচেয়ে পরিচিত প্রোগ্রামগুলো হলো BFD, FSJ এবং FÖJ। জার্মানির বাইরে (যেমন বাংলাদেশ) থেকে যারা এই প্রোগ্রামগুলোতে নির্বাচিত হয়, তারা Volunteer / Freiwilligendienst Visa আবেদন করতে পারে।
কBFD হলো জার্মান সরকারের একটি স্বেচ্ছাসেবী প্রোগ্রাম, যেখানে সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, সংস্কৃতি ইত্যাদি খাতে কাজ করা যায়। বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই। স্কুল শেষ করা শিক্ষার্থী, গ্যাপ ইয়ার নিতে চাওয়া তরুণ, এমনকি বয়স্করাও আবেদন করতে পারে। জার্মান ও বিদেশি নাগরিক উভয়ের জন্য উন্মুক্ত। সাধারণত ৬–১৮ মাস (সাধারণত ১২ মাস)
FSJ হলো এক বছরব্যাপী সামাজিক কাজের প্রোগ্রাম, যেমন হাসপাতাল, নার্সিং হোম, কিন্ডারগার্টেন প্রতিবন্ধী সহায়তা প্রতিষ্ঠান। সাধারণত বয়স ১৬–২৬ বছরের মধ্যে হতে হয়। স্কুল শেষ করার পর যারা সমাজসেবামূলক কাজের অভিজ্ঞতা নিতে চান। ভবিষ্যতে মেডিসিন, নার্সিং, সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি পড়তে আগ্রহীদের জন্য খুব উপকারী। ৬–১৮ মাস (বেশিরভাগ ক্ষেত্রে ১২ মাস)।
এটি পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ–সংক্রান্ত ভলান্টিয়ার প্রোগ্রাম। কাজের ক্ষেত্রর মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষণ সংস্থা, ন্যাশনাল পার্ক, রিসার্চ সেন্টার, পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান। বয়স সাধারণত ১৬–২৬ বছরের মধ্যে হতে হয়। যারা পরিবেশ বিজ্ঞান, বায়োলজি, সাসটেইনেবিলিটি নিয়ে আগ্রহী। সময়কাল সাধারণত ১২ মাস।
জার্মান কোনো প্রতিষ্ঠানের সাথে ভলান্টিয়ার চুক্তি (contract/placement letter)
সাধারণত A1–B1 লেভেলের জার্মান ভাষা জ্ঞান
SSC / O-Level / ১০ম শ্রেণি পাস, উচ্চতর ডিগ্রি বাধ্যতামূলক নয়
বয়সের যোগ্যতাঃ FSJ / FÖJ: সাধারণত ১৮–২৬ বছর এবং BFD এর জন্য সর্বোচ্চ বয়স সীমা নেই
আর্থিক সক্ষমতা (Financial Proof) থাকতে হবে। ভলান্টিয়াররা সাধারণত মাসিক পকেট মানি (প্রায় 250–450 ইউরো) এবং কখনো থাকা ও খাবার ফ্রি / আংশিক পেয়ে থাকে। তবুও দূতাবাস চাইতে পারে অতিরিক্ত ফান্ড প্রমাণ (যদি পকেট মানি কম হয়)।
স্বাস্থ্য বীমা
কোনো গুরুতর সংক্রামক রোগ নেই
Police Clearance Certificate থাকতে হবে
জার্মানিতে থাকার ও কাজের বাস্তব অভিজ্ঞতা
জার্মান ভাষা ও সংস্কৃতি শেখার সুযোগ
ভবিষ্যতে Ausbildung, Studium বা Job এর জন্য ভালো প্রস্তুতি
অনেক ক্ষেত্রে পরবর্তী ভিসায় পরিবর্তনের সুযোগ
প্রায় ১০০,০০০+ লোক জার্মানিতে প্রতি বছর Freiwilligendienst করেন।
মোট FSJ প্রায় ৫০,০০০+, BFD প্রায় ৩৫,০০০+ লোক অংশ নেন প্রতি বছর।
স্কুল/কলেজ শেষ করার পর এক বছর বিরতি নিতে চান
পড়াশোনার পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতা পেতে চান
যারা জার্মানিতে পড়াশোনা (Study) করতে চান
ভবিষ্যতে Bachelor / Master করার পরিকল্পনা আছে
জার্মান শিক্ষা ব্যবস্থার সাথে আগে থেকেই পরিচিত হতে চান
ভাষা ও কালচার শিখে নিতে চান
যারা Ausbildung করতে চান
জার্মান কাজের পরিবেশ ও ভাষা শিখে নিতে চান
A1/A2 শেষ করেছেন, কিন্তু বাস্তবে কথা বলার সুযোগ কম
জার্মানদের সাথে কাজ করে ভাষা উন্নত করতে চান
মানুষের সেবা করতে আগ্রহী
জার্মানিতে legal ও structured way-এ যারা প্রথমবার ইউরোপে যেতে চান
যারা ফুল-টাইম চাকরি নয়, শেখার সুযোগ চান
মূল লক্ষ্য টাকা আয় নয়, অভিজ্ঞতা, স্কিল ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন
৬–১৮ মাস জার্মানিতে বৈধভাবে থাকার অনুমতি National (D-Type) Visa
দৈনন্দিন কাজে বাস্তব ভাষা চর্চা এবং জার্মান কর্মসংস্কৃতি ও সমাজ কাছ থেকে জানা
ভবিষ্যতে Ausbildung, Study (Bachelor/Master) এবং Job Visa –এর জন্য ভালো প্রস্তুতি
বাধ্যতামূলক Seminar / Training Days। প্রোগ্রাম শেষে Official Certificate (জার্মানিতে খুব মূল্যবান)
পকেট মানি: আনুমানিক ২৫০–৪৫০ ইউরো/মাস
অনেক ক্ষেত্রে খাবার বা Meal Allowance। অনেক প্রতিষ্ঠানে থাকার ব্যবস্থা
পুরো সময়ের জন্য Health Insurance। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিষ্ঠান ব্যবস্থা করে
ব্যক্তিগত ও মানবিক উন্নয়ন
আমরা আপনাকে One-Stop Service দিয়ে থাকি। জার্মান ভাষা শেখানো থেকে শুরু করে আপনার জন্য জার্মান Freiwillige/Volunteer সংস্থা খুঁজে বের করা এবং ভিসা প্রসেসিংয়ে সহায়তা করা। আপনি ঘরে বসেই অনলাইনে যুক্ত হয়ে সব সার্ভিস নিতে পারবেন।
সরাসরি লাইভ ভিডিও কলে ফ্রি কাউন্সেলিংয়ের জন্য এখনই Appointment বুক করুন।
📱 WhatsApp: +49 162 4103508