জার্মানির স্টাডি ভিসা হলো এমন একটি ভিসা যা বিদেশি শিক্ষার্থীদের জার্মানিতে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি দেয়। জার্মান স্টাডি ভিসা মূলত তাদের জন্য, যারা জার্মানির কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি বা প্রিপারেটরি কোর্স (যেমন: Studienkolleg) পড়তে চান।
সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি নেই অথবা খুবই কম
পড়াশোনা শেষে ভালো জব এবং উন্নত জীবনের নিশ্চয়তা
বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রি
ইঞ্জিনিয়ারিং, আইটি, বিজনেস, হেলথ ও রিসার্চে শক্তিশালী প্রোগ্রাম
ইংরেজি মাধ্যমে পড়ানো অনেক প্রোগ্রাম রয়েছে
পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজের সুযোগ এবং গ্র্যাজুয়েশনের পর থাকার সুযোগ
নিরাপদ দেশ এবং উচ্চমানের জীবনযাত্রা
শুধু HSC পাস যথেষ্ট নয়। বাংলাদেশের HSC সার্টিফিকেট জার্মানির ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যথেষ্ট নয়। কারণ জার্মানির Abitur (High School Diploma) ১৩ বছর মেয়াদি হয়ে থাকে অন্যদিকে বাংলাদেশের এইচএসসি ১২ বছর মেয়াদি। আর তাই একজন স্টুডেন্টকে হয় বাংলাদেশের ইউনিভার্সিতে ১ বছর পড়তে হবে অথবা জার্মানিতে Studienkolleg (১ বছর মেয়াদি ফাউন্ডেশন কোর্স) করতে হব
A-Level পাস করা স্টুডেন্টরা সরাসরি জার্মান ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। কারণ, A-Level হলো ১৩ বছর মেয়াদি।
German-taught Bachelor: সাধারণত B2–C1 (TestDaF / DSH / Goethe)
English-taught: IELTS 6.0–6.5 / TOEFL iBT 80+
নির্দিষ্ট বয়স সীমা নেই, তবে পড়াশোনায় বড় গ্যাপ থাকলে ব্যাখ্যা দিতে হয়
মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য স্বীকৃত ব্যাচেলর ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
বাংলাদেশের ৪ বছর মেয়াদি Bachelor (Honours) ডিগ্রি সাধারণত জার্মানির মাস্টার্স প্রোগ্রামের জন্য গ্রহণযোগ্য।
৩ বছর মেয়াদি Bachelor ডিগ্রি থাকলে কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, কারণ জার্মানিতে সাধারণত Bachelor + Master = মোট ৫ বছর একাডেমিক স্টাডি ধরা হয়। তবে কিছু বিশ্ববিদ্যালয় ৩ বছরের Bachelor গ্রহণ করে, এটা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভিত্তিক।
আপনার Bachelor ডিগ্রির বিষয় এবং Master প্রোগ্রামের বিষয় মিল থাকতে হবে।
German-taught Master প্রোগ্রামের জন্য সাধারণত B2–C1 লেভেলের German ভাষা সার্টিফিকেট প্রয়োজন হয় (TestDaF / DSH / Goethe / Telc)।
English-taught Master প্রোগ্রামের জন্য প্রয়োজন হয় IELTS 6.0–6.5 (কখনো 7.0) অথবা TOEFL iBT 80–90+ (স্কোর সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামের উপর নির্ভর করে)।
নির্দিষ্ট বয়স সীমা নেই, তবে Bachelor শেষ করার পর দীর্ঘ গ্যাপ থাকলে তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হয় (চাকরি, কোর্স, গবেষণা ইত্যাদি দিয়ে)।
পিএইচডি (PhD) প্রোগ্রামে আবেদনের জন্য স্বীকৃত Master’s ডিগ্রি থাকা আবশ্যক।
বাংলাদেশের মাস্টার্স ডিগ্রি (সাধারণত ১–২ বছর মেয়াদি) জার্মানির পিএইচডি প্রোগ্রামের জন্য সাধারণভাবে গ্রহণযোগ্য, যদি তা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত হয়।
কিছু ক্ষেত্রে খুব ভালো রেজাল্টসহ (High CGPA) ৪ বছর মেয়াদি Bachelor ডিগ্রি থাকলেও সরাসরি পিএইচডিতে আবেদন করা যায়, তবে এটি সীমিত এবং বিশ্ববিদ্যালয়/প্রফেসর-ভিত্তিক।
পিএইচডি প্রোগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো Supervisor (Professor) পাওয়া। জার্মানিতে সাধারণত আপনি আগে একজন প্রফেসরের সঙ্গে যোগাযোগ করবেন এবং তিনি আপনার গবেষণা প্রস্তাবে সম্মত হলে তারপর পিএইচডি আবেদনের প্রক্রিয়া শুরু হয়।
অনেক ক্ষেত্রে ওপেন পিএইচডি পজিশন (Paid PhD Position) হিসেবে বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে সরাসরি আবেদন করা যায়।
পিএইচডির বিষয় অবশ্যই Master’s (বা Bachelor) ডিগ্রির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হতে হবে।
রিসার্চ ব্যাকগ্রাউন্ড, থিসিস, পাবলিকেশন থাকলে আবেদন অনেক শক্তিশালী হয়।
বেশিরভাগ PhD প্রোগ্রাম English-taught। সাধারণত প্রয়োজন হয় IELTS 6.5–7.0 / TOEFL iBT 90+। কিছু ক্ষেত্রে যদি রিসার্চ গ্রুপ জার্মান ভাষায় কাজ করে, তাহলে German (B1–B2) চাওয়া হতে পারে।
অনেক পিএইচডি পজিশন Fully Funded (Salary/Stipend সহ)
কিছু ক্ষেত্রে স্কলারশিপ (DAAD, University, Research Grants) প্রয়োজন হয়
Fully funded হলে সাধারণত Blocked Account প্রয়োজন হয় না
নির্দিষ্ট বয়স সীমা নেই, তবে দীর্ঘ একাডেমিক গ্যাপ থাকলে রিসার্চ/কাজের অভিজ্ঞতা দিয়ে ব্যাখ্যা করতে হয়।
জার্মানিতে মোট ৯,৯৮০টি ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে মোট ইংরেজি মাধ্যমে ব্যাচেলর প্রোগ্রাম প্রায় ৪২০টি। (সমার ২০২৫ অনুযায়ী; মোট ইংরেজি-মাধ্যম প্রোগ্রাম প্রায় ২,৪০০টি)। * HRK / Hochschulkompass-এর পরিসংখ্যান
জার্মানিতে মোট ১০,৩৪৯টি মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে প্রায় ১,৯৩০টি ইংরেজি-মাধ্যম মাস্টার্স প্রোগ্রাম। (সমার ২০২৫ অনুযায়ী)। * DAAD-এর এক প্রেস রিলিজ থেকে নেয়া
জার্মানিতে মোট প্রায় ৪২২টি স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (Hochschulen) রয়েছে। এর মধ্যে রয়েছে: বিশ্ববিদ্যালয়, University of Applied Sciences (Fachhochschule/HAW), আর্ট ও মিউজিক কলেজ, প্রশাসনিক কলেজ, থিওলজিক্যাল কলেজ
পড়াশোনার পাশাপাশি বছরে ১২০টি পূর্ণ দিন (কোন State এ ১৪০ দিন) অথবা ২৪০টি অর্ধদিন (২৮০ অর্ধদিন) কাজ করা যায়
পড়াশোনা শেষে সুযোগ (Post-Study Opportunities) ১৮ মাসের Job Search Visa
কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ২–৫ বছরের মধ্যে PR (Permanent Residence) সম্ভব
দক্ষ গ্র্যাজুয়েটদের জন্য চাহিদা বেশি
ইনটেক (ভর্তি সেশন)। Winter Intake: অক্টোবর (প্রধান ইনটেক)। Summer Intake: এপ্রিল (সীমিত সংখ্যক প্রোগ্রাম)
Blocked Account-এর ন্যূনতম প্রয়োজনীয় অর্থঃ ২০২৬ অনুযায়ী স্টুডেন্ট ভিসার জন্য অফিসিয়ালভাবে প্রয়োজন - €12,324 (১২ মাসের জন্য মোট) অর্থাৎ, জার্মানিতে থাকার সময় প্রতি মাসে প্রায় €1027 জীবনযাত্রার খরচের জন্য ব্যবহার করা যাবে। স্কলারশিপ হোল্ডারদের জন্য Blocked Account এর প্রয়োজন নেই।
এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
আমরা আপনাকে One-Stop Service দিয়ে থাকি। জার্মান ভাষা শেখানো থেকে শুরু করে আপনার জন্য উপযুক্ত প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি খুঁজে বের করা এবং ভিসা প্রসেসিংয়ে সহায়তা করা। আপনি ঘরে বসেই অনলাইনে যুক্ত হয়ে সব সার্ভিস নিতে পারবেন।
সরাসরি লাইভ ভিডিও কলে ফ্রি কাউন্সেলিংয়ের জন্য এখনই Appointment বুক করুন।
📱 WhatsApp: +49 162 4103508