জার্মানির Spouse Visa (Ehegattennachzug) হলো এমন একটি ভিসা, যার মাধ্যমে একজন ব্যক্তি তার জার্মানিতে বসবাসরত স্বামী বা স্ত্রীর সাথে বসবাসের জন্য জার্মানিতে যেতে পারেন। এই ভিসার মাধ্যমে— আপনি আপনার স্বামী/স্ত্রী যদি জার্মান নাগরিক হন, অথবা জার্মানিতে বৈধ রেসিডেন্স পারমিটধারী (কাজ/স্টাডি/ব্লু কার্ড) হন তাহলে তাদের সাথে পারিবারিক পুনর্মিলন (Family Reunification) এর ভিত্তিতে জার্মানিতে থাকতে পারবেন।
আপনি আবেদন করতে পারবেন যদি আপনার স্বামী/স্ত্রী জার্মান নাগরিক হন অথবা জার্মানিতে বৈধ রেসিডেন্স পারমিটধারী হন (স্টুডেন্ট, ব্লু কার্ড, ওয়ার্ক ভিসা ইত্যাদি)।
শুরুতে সাধারণত ১–২ বছরের রেসিডেন্স পারমিট পাওয়া যায়। জার্মানিতে গিয়ে কাজ করা যায়। ভাষা কোর্স করা যায় এবং পরবর্তীতে Permanent Residence (PR) ও Citizenship-এর পথ খোলা থাকে।
ন্যাশনাল ভিসা আবেদন ফরম (পূর্ণ ও স্বাক্ষরিত – ২ কপি)
সেকশন ৫৪ অনুযায়ী ডিক্লারেশন ফরম (স্বাক্ষরিত)
অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন (TLS / এম্বাসি)
বৈধ পাসপোর্ট (কমপক্ষে ১২ মাস ভ্যালিড)
পাসপোর্টের ডেটা পেজের ফটোকপি
২–৩ কপি বায়োমেট্রিক ছবি
জন্ম নিবন্ধন সনদ
জাতীয় পরিচয়পত্র (NID) – যদি থাকে
ম্যারিজ সার্টিফিকেট / নিকাহনামা এবং সার্টিফায়েড অনুবাদ (ইংরেজি বা জার্মান — যদি বাংলা হয়)
বিয়ের কিছু ছবি
জার্মান ভাষা সার্টিফিকেট A1(Goethe / telc / ÖSD)। কিছু ক্ষেত্রে ছাড় থাকতে পারে।
পাসপোর্ট বা জার্মান আইডি (Personalausweis)
রেসিডেন্স পারমিট (যদি জার্মান নাগরিক না হন)
Anmeldung / Meldebescheinigung (ঠিকানা নিবন্ধন)
বাসস্থানের প্রমাণ (ভাড়ার চুক্তিপত্র)
আয়ের প্রমাণ। স্টুডেন্ট হলে Bloccked Account। চাকুরীজীবী হলে শেষ ৩–৬ মাসের স্যালারি স্লিপ।
চাকরির কন্ট্রাক্ট / জব লেটার
হেলথ ইন্স্যুরেন্সের প্রমাণ
ভিসা ফি (প্রায় €75 — জার্মান নাগরিকের spouse হলে অনেক সময় ফ্রি)
আমরা আপনাকে One-Stop Service দিয়ে থাকি। জার্মান ভাষা শেখানো থেকে শুরু করে ভিসা প্রসেসিংয়ে সমস্ত ধরণের সহায়তা করা হয়। আপনি ঘরে বসেই অনলাইনে যুক্ত হয়ে সব সার্ভিস নিতে পারবেন।
সরাসরি লাইভ ভিডিও কলে ফ্রি কাউন্সেলিংয়ের জন্য এখনই Appointment বুক করুন।
📱 WhatsApp: +49 162 4103508