জার্মানিতে ইন্টার্নশিপ ভিসা হলো এমন একটি ভিসা, যার মাধ্যমে বিদেশি শিক্ষার্থী বা গ্র্যাজুয়েটরা জার্মানিতে নির্দিষ্ট সময়ের জন্য ইন্টার্নশিপ (Praktikum) করতে পারেন। এটি মূলত শিক্ষাগত বা পেশাগত প্রশিক্ষণমূলক ইন্টার্নশিপের জন্য দেওয়া হয়।
বিশ্বমানের কাজের অভিজ্ঞতা। জার্মানি হলো Engineering, IT, AI, Automotive, Renewable Energy–এর গ্লোবাল লিডার। BMW, Siemens, Bosch, SAP, Volkswagen–এর মতো কোম্পানিতে কাজের সুযোগ। এই অভিজ্ঞতা আপনার CV-কে আন্তর্জাতিকভাবে শক্তিশালী করে।
ইউরোপিয়ান জব মার্কেটে ঢোকার গেটওয়ে। ইন্টার্নশিপের মাধ্যমে জার্মান ও ইউরোপিয়ান ওয়ার্ক কালচার শেখা যায়। অনেক ক্ষেত্রে ইন্টার্নশিপ শেষে Job Offer / Working Student / Full-time Job পাওয়া যায়। ইন্টার্নশিপ মানে হলো জার্মানিতে স্থায়ী ক্যারিয়ারের প্রথম ধাপ।
কম খরচে উচ্চ মানের জীবন। জার্মানিতে পাবলিক ট্রান্সপোর্ট, হেলথকেয়ার ও সেফটি খুব ভালো। অনেক শহরে স্টুডেন্ট/ইন্টার্নদের জন্য সাবসিডি ও সুবিধা আছে। তুলনামূলকভাবে UK/USA থেকে খরচ কম।
ইংরেজিতে কাজের সুযোগ। অনেক ইন্টার্নশিপ পুরোপুরি ইংরেজিতে। জার্মান না জানলেও শুরু করা সম্ভব। পাশাপাশি জার্মান শিখলে ভবিষ্যতের সুযোগ আরও বেড়ে যায়।
ভিসা থেকে ভবিষ্যৎ সেটেলমেন্টের সুযোগ। ইন্টার্নশিপের পর আপনি যেতে পারেন। Job Seeker Visa, Work Visa / EU Blue Card। Study → Work → PR (Permanent Residence)। জার্মানি হলো ইউরোপের অন্যতম Immigration-Friendly দেশ।
আন্তর্জাতিক নেটওয়ার্ক ও স্কিল ডেভেলপমেন্ট। Multinational টিমে কাজ করে Communication, Problem Solving, Professional Ethics শিখবেন এবং এতে করে Global Network তৈরি হবে।
স্কলারশিপ ও পেইড ইন্টার্নশিপ। অনেক ইন্টার্নশিপ Paid (800–1500€ / মাস)। DAAD, Erasmus+, কোম্পানি ফান্ডেড সুযোগ আছে।
ফরেন স্টুডেন্ট ইন্টার্নশিপ ভিসা: যাদের জন্য—বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী এবং ইন্টার্নশিপটি স্টাডি প্রোগ্রামের অংশ বা বাধ্যতামূলক (mandatory); বৈশিষ্ট্য—আলাদা ওয়ার্ক পারমিট সাধারণত লাগে না, বিশ্ববিদ্যালয় ও কোম্পানির কনফার্মেশন থাকতে হবে।
Voluntary (ঐচ্ছিক) ইন্টার্নশিপ ভিসা: যাদের জন্য—সদ্য গ্র্যাজুয়েট বা শিক্ষার্থী এবং ইন্টার্নশিপটি স্টাডির বাধ্যতামূলক অংশ নয়; বৈশিষ্ট্য—ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সির (BA) অনুমোদন লাগতে পারে, নির্দিষ্ট সময়ের জন্য (সাধারণত ৩–৬ মাস)।
EU ফান্ডেড বা সরকার অনুমোদিত ইন্টার্নশিপ: যেমন—DAAD, Erasmus+, জার্মান সরকারি প্রোগ্রাম; বৈশিষ্ট্য—ভিসা প্রসেস তুলনামূলক সহজ, অনেক ক্ষেত্রে BA অনুমোদন প্রয়োজন হয় না।
জার্মান কোম্পানি থেকে ইন্টার্নশিপ অফার লেটার
পর্যাপ্ত আর্থিক সক্ষমতা
স্বাস্থ্য বীমা
শিক্ষাগত সার্টিফিকেট
CV ও মোটিভেশন লেটার
ইন্টার্নশিপের সময়কাল সাধারণত ৩–১২ মাস
ভিসার মেয়াদ ইন্টার্নশিপ চুক্তির ওপর নির্ভর করে
পেইড ইন্টার্নশিপ হলে অনেক সময় ভিসা সহজ হয়
জার্মান ভাষা সব ক্ষেত্রে বাধ্যতামূলক না, তবে জানা থাকলে সুযোগ বেশি
আমরা আপনাকে One-Stop Service দিয়ে থাকি। জার্মান ভাষা শেখানো থেকে শুরু করে ইন্টার্নশিপ করার জন্য উপযুক্ত কোম্পানি খুঁজে বের করা এবং ভিসা প্রসেসিংয়ে সহায়তা করা। আপনি ঘরে বসেই অনলাইনে যুক্ত হয়ে সব সার্ভিস নিতে পারবেন।
সরাসরি লাইভ ভিডিও কলে ফ্রি কাউন্সেলিংয়ের জন্য এখনই Appointment বুক করুন।
📱 WhatsApp: +49 162 4103508