AU Pair ভিসা হলো জার্মানির একটি নির্দিষ্ট দীর্ঘমেয়াদি আবাসন অনুমতি (ক্যাটাগরি D ভিসা), যা তরুণদের নির্দিষ্ট সময়ের জন্য জার্মানিতে বসবাস করে সাংস্কৃতিক বিনিময়ের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়। আপনি জার্মান সংস্কৃতি ও ভাষা শিখবেন এবং ধীরে ধীরে জার্মান সমাজে একীভূত (integrated) হবেন।
ন্যূনতম SSC পাস
German A1 সার্টিফিকেট
শিশু যত্নের অভিজ্ঞতা থাকলে ভালো
বয়স ১৮–২৬ বছর
অবিবাহিত হতে হবে
৮৫% AU Pair নারী এবং ১৫% পুরুষ
একজন ব্যক্তি দুইবার AU Pair হতে পারবেন না
চুক্তির মেয়াদ ৬ মাস থেকে ১ বছর
AU Pair শেষে Ausbildung / পড়াশোনা / দক্ষ ফুল-টাইম চাকরি শুরু করা যায়
পড়াশোনার মাঝখানে Gap Year হিসেবে জনপ্রিয়
AU Pair-রা ল্যাঙ্গুয়েজ স্কুলে জার্মান শেখে এবং অন্য AU Pair-দের সঙ্গে পরিচিত হয়
ল্যাঙ্গুয়েজ ক্লাসের সময় হোস্ট ফ্যামিলিকে ছুটি দিতে হবে
প্রতি বছর আনুমানিক ১০,০০০–১৫,০০০ AU Pair ভিসা ইস্যু হয়
যারা শিশুদের সঙ্গে কাজ করতে ভালোবাসেন
কিন্ডারগার্টেন বা স্কুল শিক্ষক
যাদের কিছু নার্সিং অভিজ্ঞতা আছে
শিশুদের নিয়ে কাজ করা NGO কর্মী
পরিবার প্রদান করবে: খাবার, থাকার ব্যবস্থা, পকেট মানি, ভাষা শেখার ফি এবং ইনস্যুরেন্স
পকেট মানি: ন্যূনতম €280 প্রতি মাস
ল্যাঙ্গুয়েজ কোর্স: হোস্ট ফ্যামিলিকে প্রতি মাসে কমপক্ষে €70 দিতে হবে
কাজের সময়: দিনে সর্বোচ্চ ৬ ঘণ্টা, সপ্তাহে ৩০ ঘণ্টা
ছুটি: সপ্তাহে ন্যূনতম ১.৫ দিন ছুটি এবং বছরে ৪ সপ্তাহ পেইড ছুটি
আবাসন: নিজস্ব তালাবদ্ধ রুম এবং বিনামূল্যে খাবার
ইনস্যুরেন্স: বিনামূল্যে স্বাস্থ্য বীমা
সপ্তাহের ৩০ ঘণ্টার বেশিরভাগ সময় শিশু যত্নে ব্যয় হয়। সাধারণ কাজগুলো হলো: সকালের রুটিন: শিশুদের ঘুম থেকে তোলা, পোশাক পরাতে সাহায্য করা, দাঁত ব্রাশ করানো
স্কুল / কিতা যাওয়া-আসা: কিন্ডারগার্টেন (Kita) বা স্কুলে নিয়ে যাওয়া ও আনা
খেলাধুলা ও বিনোদন: খেলনা খেলা, বই পড়া, ছবি আঁকা, পার্কে যাওয়া
হোমওয়ার্ক: বড় শিশুদের পড়াশোনায় সাহায্য করা (জার্মান শেখার ভালো সুযোগ)
খাবার: সহজ নাস্তা তৈরি, লাঞ্চ বক্স প্রস্তুত, স্ন্যাকস বানানো
সন্ধ্যায় বাবা-মা বাইরে গেলে শিশুদের দেখাশোনা করা (৩০ ঘণ্টার মধ্যে গণ্য)
একজন বড় ভাই/বোনের মতো ঘরের হালকা কাজে সাহায্য করতে হবে:
ছোটখাটো কাজ: বাজার করা, ফার্মেসি বা পোস্ট অফিস থেকে জিনিস আনা
জার্মান আইন অনুযায়ী AU Pair-কে ভারী কাজ করানো নিষিদ্ধ যেমনঃ
পুরো ঘর পরিষ্কার করা (পেশাদার কাজের মতো)
ভারী বাগান বা উঠানের কাজ
পরিবারের গাড়ি ধোয়া
বাবা-মায়ের ব্যক্তিগত ঘর পরিষ্কার করা
দিনে ৬ ঘণ্টা বা সপ্তাহে ৩০ ঘণ্টার বেশি কাজ
আমরা আপনাকে One-Stop Service দিয়ে থাকি। জার্মান ভাষা শেখানো থেকে শুরু করে আপনার জন্য জার্মান হোস্ট ফ্যামিলি খুঁজে বের করা এবং ভিসা প্রসেসিংয়ে সহায়তা করা। আপনি ঘরে বসেই অনলাইনে যুক্ত হয়ে সব সার্ভিস নিতে পারবেন।
সরাসরি লাইভ ভিডিও কলে ফ্রি কাউন্সেলিংয়ের জন্য এখনই Appointment বুক করুন।
📱 WhatsApp: +49 162 4103508