Krave Academy
জার্মানিতে আউসবিল্ডুং করুন
জার্মানিতে Ausbildung করার সিদ্ধান্ত আপনার জীবনের অন্যতম সেরা একটি সিদ্ধান্ত হতে পারে। এতে জার্মানি যাওয়ার খরচ তুলনামূলকভাবে কমে যায় এবং শুরু থেকেই পড়াশোনার পাশাপাশি আয় করার সুযোগ পাওয়া যায়।
বর্তমান বাস্তবতা হলো, বেশিরভাগ স্টুডেন্ট ব্যাচেলর বা মাস্টার্স করার পরও জার্মানিতে ভালো কোনো চাকরি পায় না। কারণ ব্যাচেলর বা মাস্টার্সের পড়াশোনা অনেকটাই তাত্ত্বিক। অন্যদিকে, Ausbildung করার পর খুব সহজেই চাকরি পাওয়া যায়, কারণ Ausbildung অনেকটাই বাস্তবমুখী শিক্ষা।
কম খরচে ইউরোপে ক্যারিয়ার শুরু। যেখানে স্টাডি ভিসায় জার্মানি যেতে বর্তমানে প্রায় বিশ লক্ষ টাকার প্রয়োজন হয়, সেখানে Ausbildung ভিসায় মাত্র দুই থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যেই জার্মানি যাওয়া সম্ভব।
পড়াশোনার পাশাপাশি আয়। যেহেতু আউসবিল্ডুং সিস্টেমে একই সঙ্গে পড়াশোনা এবং কাজ চালিয়ে যেতে হয়, তাই আপনি প্রতি মাসেই বেতন পাবেন।
আন্তর্জাতিক মানের স্কিল ও সার্টিফিকেট অর্জন করবেন। জার্মান শিক্ষা সারা পৃথিবীতে সমাদৃত। তাই এই শিক্ষা আপনার সর্বত্র কাজে লাগবে।
জার্মানিতে স্থায়ী চাকরির সুযোগ। Ausbildung শেষ করে আপনি জার্মানিতে ভালো এবং স্থায়ী চাকরির সুযোগ পাবেন।
স্থায়ী বসবাস (PR) ও ভবিষ্যতে নাগরিকত্বের সুযোগ। আপনি জার্মানিতে চাকরি শুরু করার কয়েক বছর পর PR এবং citizenship পেতে পারেন।
জার্মানিতে Ausbilding করতে হলে আপনাকে অবশ্যই তিনটি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমত, জার্মান ভাষা শেখা। দ্বিতীয়ত, জার্মান একটি কোম্পানির কাছ থেকে আউসবিল্ডুং ম্যানেজ করা। তৃতীয়ত, সব ডকুমেন্ট এম্বাসিতে জমা দিয়ে ভিসার জন্য আবেদন করা।
বাংলাদেশে একমাত্র আমরাই জার্মানিতে Ausbildung করার জন্য ওয়ান-স্টপ সার্ভিস প্রদান করে থাকি। আপনাকে জার্মান ভাষা শেখানো থেকে শুরু করে জার্মান ভিসা প্রসেসিংয়ে সহায়তা করা—সবকিছুই আমরা করে থাকি। আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সব সার্ভিস নিতে পারবেন।
আমাদের রয়েছে অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক, যারা আপনাকে অত্যন্ত সহজ ও কার্যকরভাবে জার্মান ভাষা শিক্ষা প্রদান করবেন। এছাড়া জার্মানিতে আপনার জন্য উপযুক্ত কোম্পানি খুঁজে বের করার জন্য রয়েছে একটি দক্ষ টিম।
শুধু তাই নয়, জার্মান ভিসা ঝামেলামুক্তভাবে পাওয়ার জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্ট যত্নসহকারে এম্বাসিতে জমা দেওয়া হয়।
জার্মানিতে আউসবিল্ডুং করতে এবং সঠিক পরামর্শ পেতে এখনই যোগাযোগ করুন।
📱 WhatsApp Now: +49 162 4103508